চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বায়েজিদ ও আগ্রাবাদে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে আগ্রাবাদ বেতার কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন মোটরসাইকেলের আরোহী মো. সেকান্দার (৩৫)। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।সূত্র জানায়, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বায়েজিদ থানার অক্সিজেন পাবলিক স্কুলের সামনে একটি মিনি লেগুনা (হিউম্যান হলার) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের (ডিভাইডার) সঙ্গে ধাক্কা খায়। এতে পাঁচ যাত্রী আহত হন। তাঁদের মধ্যে ছিদ্দিকুর রহমানকে (৪৫) উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।