চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত ও অপর ১৫ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম আজাদ হোসেন (৪৮)। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁরা হলেন, তাসনিয়া তাহসিন ও তাসকিয়া ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কাপ্তাইগামী একটি বাস নোয়াপাড়া কমলারদিঘী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আজাদ হোসেন নিহত হন। পরে স্থানীয় লোকজন এসে যাত্রীদের উদ্ধার করে।সড়ক দুর্ঘটনায় নিহত ১: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, গতকাল বিকেলে নগরের কোতোয়ালি থানার সার্সন রোডে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম তৌহিদুল হক (২৪)। এই দুর্ঘটনায় মো. আলী (২৫) নামের আরেক মোটরসাইকেল আরোহী আহত হন।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, সার্সন রোডের মাউন্ট হাসপাতালের সামনে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাঁদের হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে পাঁচটার দিকে তৌহিদুল মারা যান।