চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের বন্দর থানাধীন সি-ম্যান হোস্টেল এলাকায় মিনিবাসের চাপায় পোশাক কারখানার এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকের নাম প্রিয়াঙ্কা দাশ (১৭)। সে খাগড়াছড়ি জেলার স্বনির্ভর এলাকার প্রদীপ দাশের মেয়ে। নিহত প্রিয়াঙ্কা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (ইপিজেড) এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ জানায়।বন্দর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সি-ম্যান হোস্টেল এলাকায় রাস্তা পারাপারের সময় পতেঙ্গামুখী একটি মিনিবাস প্রিয়াঙ্কাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।