চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের মধ্যেও সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক পোশাককর্মী। গতকাল সোমবার চট্টগ্রাম নগরের বন্দর থানার সিইপিজেড এলাকায় টেম্পোর ধাক্কায় বিল্লাল হোসেন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়।চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, নিহত বিল্লাল সকালে কর্মস্থলে যাওয়ার পথে তাঁকে পেছন থেকে একটি টেম্পো ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।