চট্টগ্রামে হকার্স লীগের সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা হকার্স লীগের (রেজিস্ট্রেশন-২২৮৪) আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের ষোলশহরের সংবাদপত্র বিক্রয় কেন্দ্রে আলোচনা সভা ও হকার্স সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও হকার্স লীগের প্রধান উপদেষ্টা এ বি এম মহিউদ্দিন চৌধুরী।সংগঠনের সভাপতি মো. সরওয়ার আলমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি বখতিয়ার উদ্দিন খান, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট সমিতির সভাপতি মো. ইসহাক। সমাবেশে মহিউদ্দিন চৌধুরী সংবাদপত্র হকারদের জন্য কল্যাণ তহবিল গঠন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সহায়তায় আবাসনসুবিধা সৃষ্টির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।সমাবেশে অন্যদের মধ্যে নুরুল আনোয়ার, প্রদীপ বড়ুয়া, মহিউদ্দিন কবির, মো. সেলিম, আক্তার উদ্দিন, মো. সাহাব উদ্দিন, আলী আকবর, আবদুল মান্নান, তপন চৌধুরী, রতন চৌধুরী, আবুল কালাম, অশোক কান্তি দে, তফসির আহমদ, মোহাম্মদ শাহজাহান প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন হকার্স লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন রমজান ও সাংগঠনিক সম্পাদক সজল কান্তি দাশ। সমাবেশ শেষে সংগঠনের সাবেক সভাপতি অসুস্থ তফাজ্জল আহম্মদকে হকার্স লীগের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়।