চট্টগ্রামে হজ ও ওমরাহ মেলা আজ থেকে শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ-সংলগ্ন মাঠে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) চট্টগ্রাম আঞ্চলিক কমিটি এ মেলার আয়োজন করেছে।
গতকাল বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠনের চট্টগ্রাম কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আবুল কাসেম লিখিত বক্তব্যে এ তথ্য জানান। এ সময় চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, হজ এজেন্সিগুলোর সঙ্গে হজে গমনেচ্ছুদের মধ্যে যোগসূত্র স্থাপন, হজযাত্রীদের সচেতনতা বাড়ানো, হজ-সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান এই মেলার মূল উদ্দেশ্য।
সংবাদ সম্মেলনে মধ্যপ্রাচ্যভিত্তিক সব বিমান পরিবহন সংস্থাকে হজযাত্রী পরিবহনের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানানো হয়।