চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যা ও অস্ত্র মামলার এক আসামিকে গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। নগরের সদরঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে পুলিশের কাছে তথ্য আছে।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া হত্যা ও অস্ত্র মামলার ওই আসামির নাম মোহাম্মদ মোস্তফা ওরফে সফি (৪০)। তিনি ছাত্রলীগের কর্মী ইউসুফ এবং ফিরিঙ্গিবাজারের জনৈক নসু হত্যা মামলার আসামি। ২০০০ সালে নগরের কাজীর দেউড়ি এলাকায় ইউসুফকে গুলি করে হত্যা করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা আছে।কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, পাঁচ বছর আত্মগোপনে থাকার পর সফি সম্প্রতি চট্টগ্রামে ফিরে আসেন। এর আগে তিনি আরও কয়েক দফা গ্রেপ্তার হয়েছিলেন।