চট্টগ্রামে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে একটি হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার বিকেলে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম সরওয়ার এ রায় দেন।দণ্ডিত আসামির নাম তসলিম উদ্দিন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।মহানগর আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি অশোক কুমার দাশ বলেন, আসামির বিরুদ্ধে আনা ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল রোববার এই মামলায় ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়। এ সময় তসলিম আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়।