চট্টগ্রামে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে হত্যা মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড, দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে জননিরাপত্তা ট্রাইব্যুনালের বিচারক মো. মমিন উল্যাহ এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন বিশ্বজিত্ শীল ও আবদুস সালাম। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন আবদুস সালাম।
জননিরাপত্তা ট্রাইব্যুনালের সরকারি বিশেষ কৌঁসুলি জাহাঙ্গীর আলম প্রথম আলো ডটকমকে বলেন, ২০০১ সালের ১৪ জানুয়ারি জেলার পটিয়া খরনা এলাকায় সাইফুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই মুসলেম উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেন। ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে বাদী বলেন, ‘উচ্চ আদালতেও যেন এ রায় বহাল থাকে।’