চট্টগ্রামে হত্যা মামলায় ১০ বছরের জেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে হত্যা মামলায় এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম গোপন চন্দ্র নাথ। গতকাল বুধবার আসামির অনুপস্থিতিতে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মমিন উল্লাহ এ রায় দেন।
আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৯ সালের ১৮ মার্চ ফটিকছড়িতে বাগিবতণ্ডার জের ধরে মাথায় কাস্তে দিয়ে আঘাত করে কৃষক স্বপন চন্দ্র নাথকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই মিলন চন্দ্র নাথ ফটিকছড়ি থানায় হত্যা মামলা করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।