চট্টগ্রামে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার কিশোর আবদুল কাদেরকে (১৫) হত্যার দায়ে মো. ইদ্রিস নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম শফিকুল করিম গত বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডাদেশ পাওয়া ইদ্রিস ঘটনার পর থেকে পলাতক।আদালত সূত্র জানায়, পূর্বশত্রুতার জের ধরে ২০০৬ সালের ৬ নভেম্বর আবদুল কাদেরকে সন্ত্রাসীরা অপহরণ করে। দুই দিন পর ৮ নভেম্বর বাড়ির পাশের ধানখেত থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কাদেরের মামা মো. নুরুল আলম চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন। তদন্তের পর পুলিশ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১১ জনের সাক্ষ্যের ভিত্তিতে বিচারক বৃহস্পতিবার উপরিউক্ত রায় দেন।