চট্টগ্রামে হরতালবিরোধী সমাবেশ-মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বিভিন্ন স্থানে গতকাল সোমবার হরতালবিরোধী অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। এ সময় তারা নগরের অন্তত ২০টি স্থানে জমায়েত হয়ে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে।নগরের লালখান বাজার মোড়, মোমিন রোড, বহদ্দারহাট, বাকলিয়া, আগ্রাবাদ বড়পোলসহ বিভিন্ন স্থানে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়। নগরের বাকলিয়ার কালামিয়া বাজারে অনুষ্ঠিত সমাবেশ ও মিছিল থেকে জামায়াতের হরতালের সময় পিকেটারদের দেওয়া আগুনে নিহত ইজিবাইকচালক মুছার হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।বাকলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জামাল আহম্মদ সর্দার, মোহাম্মদ ইসহাক, নুরুল আজিম, শহিদুল হক প্রমুখ বক্তব্য দেন।