চট্টগ্রামে হরতালের আগে আতঙ্ক সৃষ্টির চেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতালের আগে গতকাল রোববার রাতে চট্টগ্রাম নগরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে জামায়াতে ইসলামী। নগরের কোতোয়ালি থানাধীন চকবাজার ও এনায়েতবাজার এলাকায় অটোরিকশা ও টায়ারে আগুন দেওয়ার চেষ্টা করে হরতাল সমর্থকেরা। পুলিশ সূত্র জানায়, রাত পৌনে আটটার দিকে হরতাল সমর্থকেরা চকবাজার এলাকায় টায়ারে আগুন দেয়। পরে তারা একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। একই সময়ে এনায়েতবাজার এলাকায় একটি টায়ারে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। এদিকে সারা দেশের মতো আজ জামায়াতে ইসলামীর ডাকা হরতাল প্রত্যাখ্যান করার জন্য চট্টগ্রামবাসীর কাছে অনুরোধ জানানো হয় জামালখানের গণজাগরণ মঞ্চ থেকে।