চট্টগ্রামে হরতালের মধ্যেও সড়ক দুর্ঘটনা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালের মধ্যেও গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পাহাড়তলীর অলংকার মোড়ে সড়ক দুর্ঘটনা ঘটে। এখানে ট্রাকের ধাক্কায় একজন পথচারী নিহত এবং পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) দুজন আহত হয়েছেন। পুলিশ বেপরোয়া গতির ওই ট্রাক ও এর চালককে আটক করেছে।পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুর দেড়টার দিকে অলংকার মোড়ে দ্রুতগামী একটি ট্রাক (নারায়ণগঞ্জ-ই-০২-২২৩৮) রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশা আরোহী এএসআই আলমগীর হোসেন (৩৫), রিকশাচালক জাকির হোসেন ও গাড়ির লাইনম্যান পথচারী মো. সেলিম (৩০) গুরুতর আহত হন। আশপাশের লোকজন আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. সেলিমকে মৃত ঘোষণা করেন। তিনি পাহাড়তলীর নূরুল ইসলামের ছেলে।