চট্টগ্রামে হাজতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মাহাবুল আলম (৪৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ আবদুস সেলিম প্রথম আলোকে জানান, কক্সবাজার কারাগারে আটক আসামি মাহাবুল আলম যক্ষ্মায় আক্রান্ত হন। তাঁকে কক্সবাজার থেকে মঙ্গলবার রাতে চট্টগ্রাম কারাগারে আনা হয়। সঙ্গে সঙ্গে তাঁকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।