প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে মো. পারভেজ (২৪) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন প্রথম আলোকে জানান, রাঙ্গুনিয়া থানার একটি অপহরণ মামলার আসামি পারভেজ গত ৩১ জুলাই কারাগারে আসেন। তিনি অসুস্থ থাকায় তাঁকে প্রথমে চট্টগ্রাম কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ৩ আগস্ট তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় পারভেজের মৃত্যু হয়। সোমবার ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|