চট্টগ্রামে হাজতির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মো. বাদশা মাঝি (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বাদশা কক্সবাজারের কুতুবদিয়ার জহুর আলমের ছেলে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপকারাধ্যক্ষ মো. মনির হোসেন প্রথম আলোকে বলেন, কক্সবাজার জেলা কারাগারের হাজতি বাদশা মাঝিকে উন্নত চিকিৎসার জন্য ৭ নভেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তাকে প্রথমে চট্টগ্রাম কারা হাসপাতালে রাখা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে।
মনির হোসেন আরও বলেন, আগামীকাল শনিবার ময়নাতদন্ত শেষে বাদশার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।