চট্টগ্রামে হাসপাতাল থেকে রোগী নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগ থেকে গত শনিবার মরিয়ম আক্তার (২২) নামে এক রোগী নিখোঁজ হয়েছেন।চট্টগ্রামের হাসপাতাল সূত্রে জানা গেছে, মরিয়ম রাউজানের আলীরখিল এলাকার রাজা মিয়ার মেয়ে। গত ১৮ জানুয়ারি তাঁকে হাসপাতালের মানসিক রোগ বিভাগে ভর্তি করা হয়। শনিবার বিকেলে অভিভাবকদের অনুপস্থিতিতে তিনি ওয়ার্ড থেকে বের হন। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে গতকাল রোববার বিকেলে তাঁর ছোট ভাই আবুল বশর পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে পাঁচলাইশ থানার কর্তব্যরত সহকারী উপপরিদর্শক মো. মোস্তফা জানিয়েছেন।