চট্টগ্রামে হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মা-শিশু ও জেনারেল হাসপাতালের লিফট ছিঁড়ে পড়ে হাসপাতালের দুই কর্মচারী আহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন লিফট অপারেটর মো. সাইফুল (৩০) ও নিরাপত্তা প্রহরী মো. রহিম (৩৫)। মো. সাইফুল মাথা ও পায়ে আঘাত পেয়েছেন। মো. রহিম পায়ে আঘাত পেয়েছেন। দুজনকে মা-শিশু ও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যা ছয়টার দিকে দ্বিতীয়তলা থেকে লিফট ছিঁড়ে নিচে পড়ে যায়। এ সময় লিফটে ছিলেন দুজন। দুজনই লিফটের ভেতর আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাঁদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা দুজনকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করিয়েছি। ঘটনার কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।’