চট্টগ্রামে হিজবুতের তিন সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল শুক্রবার বিকেলে মাইকিং করে জিহাদি বই বিক্রির সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হিজবুত তওহিদের সদস্য বলে পুলিশ জানায়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, আতিকুর রহমান (২৭), মো. রিয়াজ (২৪) ও রিকশাচালক ইয়াসীন আলী (৩০)। এ সময় তাঁদের কাছ থেকে হিজবুত তওহিদের প্রতিষ্ঠাতা বায়েজীদ খান পন্নীর লেখা দাজ্জাল নামক বইয়ের বেশ কিছু কপি উদ্ধার করা হয়। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহআলম সরকার জানান, প্রেসক্লাবের সামনে রিকশাচালকসহ তিনজন মাইকিং করে জিহাদি বই বিক্রি করছিলেন। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা নিজেদের হিজবুত তওহিদের সদস্য বলে দাবি করেছেন।