চট্টগ্রামে হিজরি নববর্ষ পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে নানা আয়োজনে হিজরি নববর্ষ পালন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নগরের ডিসি হিলে আলোচনা সভার আয়োজন করে হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদ। সভায় হিজরি নববর্ষের দিনে সরকারি ছুটি ঘোষণা এবং রাষ্ট্রীয় উদ্যোগে পালন করার দাবি জানানো হয়।
সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী, কবি আসাদ চৌধুরী ও সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন হিজরি নববর্ষ উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ।
বক্তারা বলেন, জাগরণধর্মী সাংস্কৃতিক আন্দোলনের জোয়ারের মাধ্যমে অপসংস্কৃতি হটাতে হবে। যুবসমাজের নৈতিকতার উন্নয়ন ছাড়া সমাজ থেকে অবক্ষয় ও অস্থিরতা কমবে না। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।