চট্টগ্রামে হিযবুত তাহ্রীর সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের জামায়াতুল ফালাহ মসজিদ এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জুমার নামাজের পর হিযবুত তাহ্রীরের কয়েকজন সদস্য প্রচারপত্র বিলি করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর তিন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম তানজিদ হোসেন (২৩)। তিনি সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ছাত্র। তাঁর বাড়ি সীতাকুণ্ডে। তানজিদের কাছ থেকে ১০-১২টি প্রচারপত্র উদ্ধার করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নামাজ শেষে মুসল্লিরা বের হয়ে আসার সময় তানজিদসহ কয়েকজন প্রচারপত্র বিলি করছিলেন। তিনি বলেন, তানজিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।