চট্টগ্রামে হিযবুতের এক কর্মী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত উগ্র সংগঠন হিযবুত তাহ্রীরের একজন কর্মীকে গত সোমবার রাতে খুলশি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। আজ বুধবার রিমান্ডের শুনানি হবে।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া হিযবুত তাহ্রীর কর্মীর নাম এ কে এম সালাউদ্দিন (২৫)। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর এলাকায়। গত শুক্রবার দুপুরে জিইসি মোড়সংলগ্ন বাটাগলির মসজিদের সামনে হিযবুত তাহ্রীর ঝটিকা সমাবেশ করে। ওই সমাবেশে সালাহউদ্দিন উপস্থিত ছিলেন।