চট্টগ্রামে হেপাটাইটিস-বি ও সি-তে আক্রান্তের সংখ্যা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের অধিবাসীদের মধ্যে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে দাবি করেছেন কলকাতা থেকে আসা একদল চিকিৎসক। পানি ও খাদ্যাভ্যাসসহ নানা কারণে এই রোগগুলো হচ্ছে বলে তাঁদের দাবি।গতকাল শনিবার চট্টগ্রাম নগরের একটি রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। কলকাতার অ্যাপোলো হাসপাতালের কনসাল্যাটন্ট লিভার ট্রান্সপ্লান্ট সার্জন শুদ্ধ সত্য সেন সংবাদ সম্মেলনে জানান, ‘আমি প্রায় ১০০ রোগী দেখেছি। তার মধ্যে ৫০ শতাংশই হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সিতে আক্রান্ত। তারা আগে থেকে এই রোগে ভুগছে।’ গতকালে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কলকাতার অ্যাপোলো গ্লেনেঙ্গলস হাসপাতালের কনসাল্যাটন্ট অর্থোপেডিক সার্জন তথাগত দাশ, কনসালটেন্ট গাইনোকলজি সীতা রামামুরথি পাল ও কনসাল্যাটন্ট নিউরোসার্জন অনির্বাণ দ্বীপ ব্যানার্জি।