চট্টগ্রামে হেফাজত কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন লেখাসংবলিত পত্রিকা বিলি করার সময় হেফাজতের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে আন্দরকিল্লা জামে মসজিদ এলাকা থেকে তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে।গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. আলাউদ্দিন (২৪)। তাঁর বাড়ি নোয়াখালী এলাকায়। ওই যুবক মাসিক কাশেমিয়া নামে একটি পত্রিকা বিলি করছিলেন।কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নেজাম উদ্দিন প্রথম আলোকে জানান, মাসিক কাশেমিয়া পত্রিকাটিতে হেফাজতের নেতা আল্লামা শফীরও লেখা রয়েছে। এটিতে সরকার ও রাষ্ট্রবিরোধী নানা উসকানিমূলক কথা রয়েছে। তাই তাঁকে গ্রেপ্তার করা হয়।