চট্টগ্রামে হেফাজত কর্মী সন্দেহে তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের লালখান বাজার থেকে হেফাজতের কর্মী সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সোমবার গভীর রাতে লালখান বাজারের একটি মসজিদ থেকে বের হওয়ার পর তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মো. সোহেল (৩০), মো. ফরহাদ (১৮) ও শাহীন মিয়া (৩০)। তাঁদের লালখান বাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ৭ অক্টোবর এই বিস্ফোরণ ঘটে। এতে তিনজন নিহত হন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, ‘তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন। রাতে একটি মসজিদের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তার মধ্যে ফরহাদ হেফাজতকর্মী বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছি।’ এ ছাড়া গ্রেপ্তার করা ব্যক্তিরা হেফাজতে ইসলামের নায়েবে আমির মুফতি ইজাহারুল হক চৌধুরীর মাদ্রাসায় বোমা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট বলে পুলিশ জানায়।