চট্টগ্রামে হেরোইনসহ বিক্রেতা গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানাধীন নিউমার্কেট এলাকা থেকে এক কেজি ৩০০ গ্রাম হেরোইনসহ এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার সকালে এই অভিযান চালানো হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মুশফিকুর রহমান (৩০)। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা এলাকার বাসিন্দা। র্যাব-৭-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে র্যাব নিউমার্কেট এলাকায় অভিযান চালায়। মুশফিকুরের হাতে থাকা একটি ব্যাগের ভেতর ১৩টি প্যাকেটে এক কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।’ র্যাব সূত্র জানায়, উদ্ধার করা হেরোইনের মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। মুশফিকুর হেরোইন বিক্রির উদ্দেশ্য রাজশাহী থেকে চট্টগ্রামে আসেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।