চট্টগ্রামে হোম মেকার্স কার্নিভাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোওভেনে রান্নার কৌশল কেমন—এটি শেখানো হয়েছে হোম মেকার্স কার্নিভালে। হাতে-কলমে প্রশিক্ষণ পাওয়ার এই সুযোগ হাতছাড়া করতে চাননি গৃহিণীরা। রান্না শিখতে আগ্রহী তরুণীরাও হাজির হন অনুষ্ঠানে।
চট্টগ্রামের আগ্রাবাদ চৌমুহনী এলাকায় ট্রান্সকম ডিজিটালের শোরুমে গতকাল শনিবার অনুষ্ঠিত হলো হোম মেকার্স কার্নিভাল। মাইক্রোওভেনে রান্নার কৌশল শেখান রন্ধনশিল্পী সুলতানা পপি। অনুষ্ঠানে সেরা তিন প্রশিক্ষণার্থীকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া র্যাফেল ড্রয়ের মাধ্যমে আরও তিনজনকে পুরস্কার দেওয়া হয়।
কার্নিভাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রান্সকম ইলেকট্রনিকসের এরিয়া সেলস ম্যানেজার মহসিন উদ্দীন চৌধুরী, বিপণন বিভাগের কর্মকর্তা মহাম্মদ উল্লাহ, শাখা ব্যবস্থাপক তওহিদুল আলম, ইউসুফ ভূঁইয়া, ফখরুল ইসলাম, রেজাউল করিম প্রমুখ।
আজ রোববার নগরের হালিশহর বড়পোল এলাকায় ট্রান্সকম ডিজিটালের শোরুমে হোম মেকার্স কার্নিভাল অনুষ্ঠিত হবে।