চট্টগ্রামে ১০ দিনব্যাপী বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১০ দিনের বইমেলা গতকাল শনিবার থেকে লালদীঘি মাঠে শুরু হয়েছে। মেলায় ২৫টি স্টল রয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশন এ মেলার আয়োজন করেছে। মেয়র মোহাম্মদ মন্জুর আলম মেলার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র সবাইকে অন্তত একটি করে বই কেনার অনুরোধ করেন। বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, মহিলা কাউন্সিলর রেহানা বেগম, মনোয়ারা বেগম, করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা ও চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান।