চট্টগ্রামে ১০ নভেম্বর আন্তর্জাতিক নারী উদ্যোক্তা মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ১০ নভেম্বর পঞ্চমবারের মতো শুরু হচ্ছে আন্তর্জাতিক নারী ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা মেলা-২০১১। চিটাগং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) মাসব্যাপী এই মেলার আয়োজন করেছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম ক্লাবে সিডব্লিউসিসিআই আয়োজিত সংবাদ সংম্মেলনে এ তথ্য জানানো হয়। এফবিসিসিআইয়ের পরিচালক এবং সিডব্লিউসিসিআইয়ের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চম আন্তর্জাতিক নারী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) মেলার চেয়ারম্যান গুলশানা আলী। উপস্থিত ছিলেন সিডব্লিউসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি খালেদা এ আউয়াল।