চট্টগ্রামে ১০ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বন্দর টিলা ও ইপিজেড এলাকা থেকে ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী ১০ জন চিকিৎসককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ শনিবার সকাল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৭-এর কয়েকটি দল এ অভিযান পরিচালনা করছে।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা জানান, এই ১০ চিকিৎসকের কাছে এমবিবিএস পাসের কোনো সনদ নেই। এমনকি তাঁদের বিএমডিসির (বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল অ্যাসোসিয়েশন) নিবন্ধনও নেই। অথচ তাঁরা অনেক দিন ধরেই চিকিৎসাপেশা চালিয়ে আসছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই ১০ জনের মধ্যে ভুয়া চিকিৎসকদের সংগঠনের সভাপতি ডা. এম এইচ কবির ও সদস্য এম আর নিজামিকে দুই বছর করে কারাদণ্ড এবং প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাঁদের।