চট্টগ্রামে ১০ মাংস বিক্রেতাকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালত ১০ মাংস বিক্রেতাকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন। চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত পাঁচলাইশ ও বহদ্দারহাট এলাকায় এ অভিযান চালান। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন অভিযানে নেতৃত্ব দেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, পাঁচলাইশ আবাসিক এলাকায় অনুমতি না নিয়ে মাংস বিক্রি করার অপরাধে মো. জয়নাল ও মো. সোয়েবকে ১০ হাজার টাকা করে ২০ টাকা জরিমানা করা হয়। বহদ্দারহাট কাঁচা বাজারের মাংস বিক্রেতা মো. করিম, আলী নবাব, মো. জুয়েল, মো. হোসেন, আবদুল মালেক, মো. কাসেম, নজরুল ইসলাম ও মো. আলাউদ্দিনকে পাঁচ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।