চট্টগ্রামে ১০ লাখ চিংড়ি পোনা উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেলা মৎস্য কার্যালয় নগরের কালুরঘাট এলাকায় দুটি ট্রাক থেকে ১০ লাখ বাগদা চিংড়ির পোনা উদ্ধার করেছে।
গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে পুলিশের সহায়তায় এ পোনা উদ্ধার করা হয়। পরে পোনাগুলো নগরের নেভাল অ্যাভিনিউ এলাকায় অবমুক্ত করা হয়। জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব অভিযানে নেতৃত্ব দেন।
মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী বলেন, কক্সবাজার থেকে দুই ট্রাক বাগদা চিংড়ির পোনা নিয়ে নগরে ঢোকার মুখে উদ্ধার করা হয়।