চট্টগ্রামে ১০০০ বোতল ফেনসিডিল উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগরের মাদারবাড়ীর শুভপুর বাসস্টেশনসংলগ্ন একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ মাদারবাড়ী এলাকায় পুকুরে অভিযান চালায়। এ সময় ছয়টি বস্তা থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।পুলিশ দাবি করছে, ফেনসিডিলগুলো বরিশাল কলোনি এলাকার মাদক ব্যবসায়ী বাইট্টা ফারুকের। ডবলমুরিং জোনের সহকারী কমিশনার (এসি) তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ফেনসিডিলগুলো বিক্রির জন্য এখানে এনে লুকিয়ে রাখা হয়েছিল।