চট্টগ্রামে ১০২টি চোরাই মুঠোফোন সেটসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ বিমানবন্দর এলাকা থেকে অবৈধভাবে আনা চোরাই ১০২টি মুঠোফোনের সেটসহ দুজনকে গ্রেপ্তার করেছে।গতকাল শুক্রবার দুপুরে বিমানবন্দরের প্রবেশমুখ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শফিউল আজম (৩৪) ও নাছির উদ্দিন (৩৮)। পুলিশ সূত্রে জানা গেছে, উল্লিখিত মালামাল-সংক্রান্ত তাঁরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। উদ্ধার করা ফোনসেটের মূল্য আনুমানিক দুই লাখ ২২ হাজার টাকা।