চট্টগ্রামে ১১৫০ বোতল ফেনসিডিলসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন কামাল গেট এলাকা থেকে গতকাল বৃহস্পতিবার পুলিশ এক হাজার ১৫০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় ওই ফেনসিডিল পরিবহনে ব্যবহূত একটি মাইক্রোবাস আটক করা হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে পুলিশ এ অভিযান চালায়।গ্রেপ্তার হওয়া দুজন হলেন আবদুল মালেক (৫০) ও আবদুল মালেক (৩৫)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা মাদক ব্যবসায়ী। তাঁদের বাসা নগরের আগ্রাবাদ এলাকায়। গ্রেপ্তারের পর তাঁদের মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ওই দুজনকে কারাগারে পাঠানো হয়। পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত এ প্রসঙ্গে বলেন, ‘গ্রেপ্তার এই দুই মাদক ব্যবসায়ী কুমিল্লা থেকে ফেনসিডিল নিয়ে চট্টগ্রামে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা তাঁদের গ্রেপ্তার করি।’