চট্টগ্রামে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কর্ণফুলী সেতুর অদূরে উকিল কলোনির একটি ঘর থেকে গত শুক্রবার রাতে পুলিশ ১২ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সজীব কান্তি ধর (৩২)। তিনি বাঁশখালীর কালিপুর ইউনিয়নের অর্জন বাড়ির বাসিন্দা। পুলিশ প্রথমে তাঁকে উকিল কলোনির কায়সারের বাসা থেকে গ্রেপ্তার করে। এরপর তাঁর স্বীকারোক্তির ভিত্তিতে সবুজ পলিথিনে মোড়ানো দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্র জানায়, অভিযানের সময় কায়সার পালিয়ে যায়। এ ব্যাপারে বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।