চট্টগ্রামে ১৩ ডাকাতের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় এক আইনজীবীর বাসায় ডাকাতির ঘটনায় করা মামলায় ১৩ জনকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার প্রথম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ সিরাজদ্দৌলা কুতুবী এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি দিনমণি দে প্রথম আলোকে বলেন, আদালত আসামি আবদুর রহমান, আলী আহমদ, আশরাফ আলী ও মোহাম্মদ হোসেনকে ১৭ বছর করে কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাস এবং আসামি জাগির হোসেন, মাহমুদুল হক, মো. আজমগীর, এসহাক মিয়া, মো. কদর, আবদুল খালেক, মো. ফরিদ, মো. ইলিয়াছ ও মো. মনসুরকে ১০ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। তিনি বলেন, দণ্ডাদেশপ্রাপ্ত আসামিদের মধ্যে আলী আহমেদ, আশরাফ আলী, মোহাম্মদ হোসেন, জাগির হোসেন, এসহাক মিয়া, মো. কদর ও মো. মনসুর পলাতক।
দিনমণি দে বলেন, ২০০০ সালের ২৩ জুন সাতকানিয়ার আলীনগর এলাকায় আইনজীবী মনসুর আলীর বাসায় ডাকাতেরা হানা দেয়। এ সময় ডাকাতদল প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ ঘটনায় মনসুর আলী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ১৩ ডাকাতের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আটজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।