চট্টগ্রামে ১৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে আবাসন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৩ নভেম্বর থেকে চট্টগ্রাম নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১২তম বিডি-রেড আবাসন মেলা। মেলার উদ্বোধন করবেন সিটি মেয়র এম মন্জুর আলম।
গতকাল রোববার সকালে হোটেল টাওয়ার ইন-এ বিডি-রেড কর্তৃপক্ষ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বিডি-রেডের প্রধান নির্বাহী ইয়াছিন খান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের আবাসনের উপসম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম, বসুধা বিল্ডার্সের সহকারী ব্যবস্থাপক মো. আজিজুর রহমান, আমিন গ্রুপের শাখা ব্যবস্থাপক উজ্জ্বল কুমার বড়ুয়া, এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজি লি.-এর পরিচালক মো. মনির উদ্দিন, নজরুল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলা উপলক্ষে সেমিনার, শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোভাযাত্রাসহ নানাবিধ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মেলায় দেশের স্বনামধন্য ৪০টি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের প্রায় ১০০টি স্টল অংশ নেবে।
মেলায় কোনো প্রবেশমূল্য থাকবে না। মেলায় র্যাফল ড্র ও আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এটি চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।