চট্টগ্রামে ১৭ দফা দাবিতে বেসরকারি শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নসহ ১৭ দফা দাবিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব ভবন চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন। এর আয়োজন করে জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ, চট্টগ্রাম শাখা। সংগঠনের আহ্বায়ক সুনীল চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (বাকবিশিস) সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা সভাপতি এস এম ইকবাল, শিক্ষক ঐক্য পরিষদের সমন্বয়ক উত্তম চৌধুরী প্রমুখ।