চট্টগ্রামে ১৭ মার্চ সুন্নি ওলামা-মাশায়েখ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীর্ষস্থানীয় আলেমদের হত্যার চক্রান্তের প্রতিবাদে ও করণীয় নির্ধারণে ১৭ মার্চ চট্টগ্রামে সুন্নি ওলামা-মাশায়েখ সম্মেলন আহ্বান করা হয়েছে। গতকাল বুধবার আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।চট্টগ্রাম নগরের মোমিন সড়কের কার্যালয়ে গতকাল সকালে উত্তর-দক্ষিণ ও নগর আহলে সুন্নাতের জরুরি সভায় সভাপতিত্ব করেন শাহ নূর মোহাম্মদ আল কাদেরী। সভা শেষে আহলে সুন্নাতের শীর্ষস্থানীয় নেতারা এক বিবৃতিতে এই সমাবেশের ঘোষণা দেন।বিবৃতিতে বলা হয়, শীর্ষস্থানীয় সুন্নি ওলামা-মাশায়েখদের হত্যার চক্রান্তের প্রতিবাদে এবং দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে এই সম্মেলন আহ্বান করা হয়েছে। ১৭ মার্চ সকালে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে ‘সুন্নি ওলামা মাশায়েখ সম্মেলন-২০১৩’ অনুষ্ঠিত হবে। সম্মেলনে আহলে সুন্নাতের শীর্ষস্থানীয় নেতারা এবং বৃহত্তর চট্টগ্রামের ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা উপস্থিত থাকবেন।