চট্টগ্রামে ১৮টি গ্যাস সিলিন্ডারসহ গ্রেপ্তার এক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ১৮টি গ্যাস সিলিন্ডারসহ সৈয়দ আলম (২৩) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের আমিন জুট মিল আমিন কলোনির একটি ঘর থেকে তাঁকে গ্রেপ্তার করে বায়েজীদ বোস্তামি থানার পুলিশ।
এর আগে গত বুধবার নগরের কর্ণফুলী আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নকল গ্যাস সিলিন্ডারসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযান পরিচালনাকারী বায়েজীদ বোস্তামি থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমিন কলোনি এলাকার একটি বাসা থেকে ১২ কেজি ওজনের ১৮টি গ্যাস সিলিন্ডারসহ সৈয়দ আলমকে গ্রেপ্তার করা হয়। তবে তিনি কর্মচারী। মানিক নামের এক ব্যক্তিই বিভিন্ন কোম্পানির গ্যাস সিলিন্ডার এনে তা থেকে গ্যাস নিম্নমানের সিলিন্ডারে ঢুকিয়ে বাজারে বিক্রি করে আসছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সৈয়দ আলম স্বীকার করেছেন, তিনটি সিলিন্ডার থেকে গ্যাস কমিয়ে নিয়ে একটি সিলিন্ডার ভরে তাঁরা বাজারে বিক্রি করে থাকেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে জানান, ৩৩ কেজি ও ১২ কেজি ওজনের ১৯০টি নকল গ্যাস সিলিন্ডারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।