চট্টগ্রামে ১৯ শিবির নেতা-কর্মীর দুই দিন করে রিমান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশপাশের বিভিন্ন কটেজ (ছাত্র মেস) থেকে গ্রেপ্তার হওয়া ২৩ ছাত্রশিবির নেতা-কর্মীর মধ্যে ১৯ জনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। নগরের জামালখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়। গতকাল সোমবার ১৯ জনকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে মহানগর হাকিম ওসমান গণি তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেন।