চট্টগ্রামে ২০ টন জাটকা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের সদরঘাটে জাহাজে চলছে অভিযান। জব্দ করা জাটকা (ইনসেটে)। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসন ও র‍্যাব সদস্যরা এ অভিযান চালান l ছবি: প্রথম আলো
চট্টগ্রামের সদরঘাটে জাহাজে চলছে অভিযান। জব্দ করা জাটকা (ইনসেটে)। গতকাল চট্টগ্রাম জেলা প্রশাসন ও র‍্যাব সদস্যরা এ অভিযান চালান l ছবি: প্রথম আলো

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে জেকে-৩ নামের একটি জাহাজ থেকে প্রায় ২০ টন জাটকা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন ও র‍্যাব-৭ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ আলী ও আরাফাত হোসেন।
সৈয়দ মুরাদ আলী প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সদরঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অবস্থানরত জাহাজ জেকে-৩-এ অভিযান চালান তাঁরা। জাহাজটিতে ২০ টন জাটকা ছিল।
অভিযানের সময় জাহাজে কাউকে পাওয়া যায়নি। জব্দ করা জাটকা সমাজসেবা অধিদপ্তরের অধীনে থাকা এতিমখানায় বিতরণ করা হবে।