চট্টগ্রামে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তর নগরের বহদ্দারহাটের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে। গতকাল বুধবার অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগ এই অভিযান চালায়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মাইন উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন। র‌্যাব-৭-এর সহযোগিতায় অভিযানকালে অধিদপ্তরের পরিদর্শক আবদুর রাজ্জাক উপস্থিত ছিলেন। পরিদর্শক আবদুর রাজ্জাক জানান, বহদ্দারহাটের হক মার্কেটের প্রায় ৩০টি দোকানে অভিযান চালানো হয়। তিনটি দোকানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, প্রদর্শন, মজুদ ও বাজারজাতকরণ করতে দেখা যায়। এই তিন দোকানে ২০০ কেজি পলিথিন পাওয়া যায়। তিনি জানান, তিন দোকানিকে ২৯ মে পরিবেশ অধিদপ্তরের পরিচালক বরাবরে হাজির হয়ে শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নির্ধারণ করা হবে।