চট্টগ্রামে ২১ গ্রাহকের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বিল ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অপরাধে চট্টগ্রামের হালিশহরে ১৯ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ১০ গ্রাহকের বিরুদ্ধে মামলা করা হয়। গতকাল রোববার চট্টগ্রামের বিদ্যুৎ আদালতের (দক্ষিণ) ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই ব্যবস্থা নেন। পিডিবি সূত্রে জানা গেছে, ছয় লক্ষাধিক টাকা বকেয়া থাকায় হালিশহরে ১৯ আবাসিক গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাঁদের কাছে মোট পাওনা ছয় লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে দুই গ্রাহকের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পিডিবির সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান জানান, হালিশহরের আওতাধীন নিউমুরিং, ওয়াসেল চৌধুরীপাড়া, মাইজপাড়া, পতেঙ্গা, মধ্যম হালিশহর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।