প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার একটি আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে ১০ যুবকসহ ২৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর আদালতের জ্যেষ্ঠ হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান গতকাল সোমবার আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী প্রথম আলোকে বলেন, নগরের আবাসিক হোটেলে নানা অসামাজিক ও অপরাধ কর্মকাণ্ড চলছে। গোয়েন্দা পুলিশ পাহাড়তলীর স্টার মার্ক নামের একটি হোটেলে রোববার রাতে অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে আরও তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়।