চট্টগ্রামে ২৩১ স্থানে ঈদের জামাত হবে, চলছে প্রস্তুতি
চট্টগ্রাম নগরে ২৩১টি স্থানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এসব স্থানে ঈদের নামাজ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির তত্ত্বাবধানে ৯৩টি স্থানে এবং সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ১৩৫টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর বাইরে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সোয়া আটটায় নগরের জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ ময়দানে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল নয়টায়। এ ছাড়া লালদীঘি জামে মসজিদের ঈদের জামাত হবে লালদীঘি ময়দানে সকাল নয়টায়। চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে ঈদুল ফিতরের নামাজের প্রধান জামাত এম এ আজিজ স্টেডিয়াম জিমনেসিয়াম ময়দানে এবং ৯৩টি স্থানের সব ঈদগাহ কেন্দ্রে সকাল পৌনে নয়টায় একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।নগরের হজরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্র (র.) মাজারসংলগ্ন ঈদগাহ, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনি প্রধান ঈদগাহ ময়দান, হজরত সুলতান বায়েজিদ বোস্তামীর (র.) দরগাহ মসজিদ ময়দান, বালুচড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি করপোরেশন স্কুল ও কলেজ ময়দান, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহী জামে মসজিদ ময়দান, হাজীর পুল বায়তুল নূর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনি ময়দান, বিবিরহাট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান, নাসিরাবাদ সরকারি স্কুল ময়দান, ভেলুয়ারদীঘি জামে মসজিদ ঈদগাহ ময়দান, পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয় ময়দান, সাগরিকা জামে মসজিদ, পিএস আমিন একাডেমি স্কুল ময়দান ফইল্ল্যাতলী বাজার, সরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, ওমর গণি এমইএস কলেজ ময়দান, রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দান, প্যারেড ময়দান, পূর্ব নাসিরাবাদ বিপ্লব উদ্যান জামে মসজিদ, দেওয়ান বাজার সিঅ্যান্ডবি কলোনি মসজিদসংলগ্ন ঈদগাহ ময়দান, মেডিকেল কলেজ মসজিদ ময়দান, কোরবানীগঞ্জ মসজিদ বলুয়ারদীঘির দক্ষিণ পূর্ব পাড়, মোমবাতিগলির এয়াকুব আলী সওদাগর জামে মসজিদ, ফকির মোহাম্মদ মসজিদ প্রাঙ্গণ, মাছুয়া ঝরনা লেন, রুমঘাটা মসজিদ, মসজিদ বায়তুল নূর খলিফাপট্টি, এনায়েতবাজার জামে মসজিদ, কাজেম আলী লেন মাজারসংলগ্ন কাজী সৈয়দ মসজিদ, রেলওয়ে হাসপাতাল কলোনি জামে মসজিদ, রহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ), খান শাহ মসজিদ বায়তুল সড়ক জুমা মসজিদ ময়দান, জুনশাহ জামে মসজিদ, ঈদগাহ কারবালার ময়দান, উত্তর হালিশহর হাউজিং বায়তুল আজিম কমপ্লেক্স ময়দান, আগ্রাবাদ জাম্বুরী ময়দান, সদরঘাট মনোহরখালী বন্দর কলোনি ময়দান, সিডিএ আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দান, উত্তর নালাপাড়া সিটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ময়দান, স্টেশন রোড জুমা মসজিদ ময়দান, হালিশহর বেগমজান হাইস্কুল মাঠ, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ ময়দান, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, আলকরণ নূর আহমদ চেয়ারম্যান জামে মসজিদসহ আরও বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে স্ব স্ব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া নগরের ৪১টি ওয়ার্ডে ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদের জামাত এবং অন্যান্য ঈদের জামাত অনুষ্ঠিত হবে।