চট্টগ্রামে ২৬৯টি গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভক্তপুর গ্রামের একটি বাড়ি থেকে ২৬৯টি রাইফেলের গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তার হওয়া যুবকের নাম নুরুল আমিন (৩০)। তাঁর বাবার নাম বজল আহমদ। গত মঙ্গলবার গভীর রাতে র্যাব ওই বাড়িতে অভিযান চালায়।উদ্ধার করা গুলির মধ্যে ৩০৩ রাইফেলের ৯৬টি, একে-৪৭ রাইফেলের ৭৩টি, এম-১৬ রাইফেলের ১০০টি গুলি এবং পাঁচটি ব্যান্ডোলিয়ার রয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, নুরুল আমিন জেলার বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।