চট্টগ্রামে ৩ ও ৪ এপ্রিল হেফাজতের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আগামী ৩ ও ৪ এপ্রিল শানে রেসালত সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ মঙ্গলবার দুপুরে নগরের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।

জুনায়েদ বাবুনগরী বলেন, সারা দেশে জেলায় জেলায় শানে রেসালত সম্মেলনের আয়োজন করতে হেফাজতে ইসলামীর আমির শাহ আহমদ শফী নির্দেশ দিয়েছেন। জুনায়েদ বাবুনগরীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী। উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের চট্টগ্রামের সভাপতি তাজুল ইসলাম।